ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কক্সবাজারে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।


র‍্যাব জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, ভোরে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় র‍্যাব। উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‍্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। পরে আরও দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑